Publications
মুঠোফোনের স্ক্রিন থেকে এখন চোখ সরানো দায়, এমন অপ্রিয় সত্যের দিকে পাল্টে গেছে যুগ। তবু এই বদলানোর যুগে মানুষের অধিকার যখন প্রশ্নের মুখে, তখন এই ডিজিটাল দুনিয়ার স্ক্রিন থেকে চোখ–মন সরিয়ে এককাট্টা হয়ে পথে নেমে গেল ছাত্র–জনতা; নিজেদের অধিকার একদম নিজের করে নিতে। সেই আন্দোলন সত্যের আন্দোলন। ২০২৪–এর জুলাই–আগস্ট মাসে ছাত্র–জনতার এই অভূতপূর্ব আন্দোলন ও বিজয়ের সাক্ষী হয়ে রইল জাতি। এই অভ্যুত্থান এনে দিয়েছে রাষ্ট্র ও সমাজ নিয়ে নতুন পথ সন্ধানের সুযোগ।
সত্যের পক্ষে থেকে বিচিত্র অভিজ্ঞতা ও নিজস্ব স্বকীয়তা নিয়ে প্রথম আলো ২৫ পেরিয়ে ২৬ বছরে পা ফেলছে। ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অপূর্ব সেই পথ ধরে প্রথম আলো পৌঁছে যাবে পাঠকদের কাছে।

